গাজী টিভিতে চলছে বিএসএসএফ এর ২৬ পর্বের ধারাবাহিক অনুষ্ঠান "নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন"

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষের মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর সার্বিক ব্যবস্থাপনায় গাজী টিভিতে চলছে ২৬ পর্বের ধারাবাহিক অনুষ্ঠান " নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন" পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লি:। আগামী ১৮ জুলাই, ২০২৬ (শনিবার) সকাল ১০:৩০ মিনিটে GTV (গাজী টেলিভিশন) HD-তে সরাসরি প্রচারিত হতে যাচ্ছে সাপ্তাহিক সচেতনতামূলক লাইভ অনুষ্ঠান ‘নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন’ এর ১৬তম পর্ব।

বর্তমান বিশ্ব চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় উদ্বেগ হলো অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা হ্রাস পাওয়া। এই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিকে সামনে রেখে এবারের ১৬তম পর্বের মূল আলোচ্য বিষয় হলো  "অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) : প্রতিরোধে স্বাস্থ্য খাতের করণীয়"। নিরাপদ খাদ্যের সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল  রেজিস্ট্যান্সের গভীর সম্পর্ক এবং এটি প্রতিরোধে স্বাস্থ্য খাতের পলিসি ও সাধারণ মানুষের করণীয় নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হবে বলে অনুষ্ঠানটির আয়োজকরা জানিয়েছেন। 

এই পর্বে দেশের স্বাস্থ্য ও ঔষধ খাতের নীতি নির্ধারণী পর্যায়ের দুইজন শীর্ষ বিশেষজ্ঞ  হিসেবে অধ্যাপক ডা: জাকির হোসেন হাবীব, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR) এবং এস, এম, সাবরিনা ইয়াছমিন, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) যুক্ত থাকবেন।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ডা: মোহাম্মদ সরোয়ার জাহান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। 

ভোক্তা ও সাধারণ নাগরিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং স্বাস্থ্য খাতের এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার উপায় জানতে চোখ রাখুন জিটিভির পর্দায়। এই তথ্যবহুল অনুষ্ঠানটির সার্বিক আয়োজন, পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (Bangladesh Society for Safe Food - BSSF)।