নাহিদ বিন রফিক (বরিশাল): ফল ও সবজির পোকামাকড় দমনে কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ আজ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় শহরতলী রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে বিএআরআইর কীটতত্ত¡ বিভাগের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কোহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম, কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এটিএম হাসানুজ্জামান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কফিল উদ্দিন ও উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনওয়ারুল মোনিম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতার আগের তুলনায় বর্তমানে শস্য উৎপাদন ৫ গুণ বেড়েছে, যার পরিমাণ ৫০ মিলিয়ন মেট্টিক টন। সবার জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করা কৃষিবান্ধব এই সরকারের ভাবনা। আর তা বাস্তবায়নে প্রয়োজন ফসলের ক্ষেতে কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। এদিকে, একই ক্যাম্পাসে নারিকেলের সাদামাছি দমনে বালাইব্যবস্থাপনা বিষয়ের ওপর আরো একটি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



