ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

ফারমার্স এন্ড ফার্মিং
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ উপজেলা চত্বরে কৃষি অফিসের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু এবং রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। 

কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহারিয়ার সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. শামীম রেজা সজীব, উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, উপজেলা নির্বাচন অফিসার জনাব মো. নাজমুল হোসেন, সহকারী নির্বাচন অফিসার জনাব মো. শাহাদৎ হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল বশার জোমাদ্দার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ বলেন, এই কর্মসূচির আওতায় ১ হাজার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি হারে আমনের উফশী ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। পাশাপাশি ৬ শ’ ৫০ জন কৃষকের প্রত্যেককে ৩ শ’ গ্রাম করে গ্রীষ্মকালিন শাকসবজির বীজ এবং সার সহায়তা দেওয়া হবে। একই সাথে ১ হাজার ৩ শ’ ৮৫ জন কৃষকের জন্য জনপ্রতি ৫টি করে গাছের চারা এবং অন্যান্য উপকরণ বিতরণের কাজ চলমান আছে।