এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট সদর উপজেলার উন্নয়ন তহবিলের অর্থায়নে সদর উপজেলার সাতটি ইউনিয়নে গবাদি পশুর জন্য ফ্রি কৃমিনাশক বিতরণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ৫,২০৮টি কৃমিনাশক বিতরণ এবং ৬৩০ ডোজ এফএমডি (FMD) ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ইতোমধ্যে ২,৯২০টি কৃমিনাশক বিতরণ এবং ৩৯০ ডোজ ভ্যাকসিন প্রয়োগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কার্যক্রম আগামী ৩–৪ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এ কর্মসূচি সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত-এর সার্বিক তত্ত্বাবধানে এবং সিলেট সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাহিদ আরজুমান বানু-এর সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে।
গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



