এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠেয় ৬ষ্ঠ লাইভস্টক এওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোলট্রি মেলার প্রস্তুতিমূলক সভা আজ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএলএসের সহ-সভাপতি ও রাজারবিহাট গবাদি পশু উন্নয়ন ও দুগ্ধ খামারের উপ-পরিচালক ড. ইসমাইল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সামগ্রিক আয়োজন ও পরিকল্পনা তুলে ধরেন বিএলএসের সাধারণ সম্পাদক রোটেরিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।
এই বড় আয়োজন কীভাবে সফলভাবে সম্পন্ন করা যায়, তার করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাঁদের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।
আর্থিক বিষয়ে দিকনির্দেশনা দেন কোষাধক্ষ্য মি. এনামুল হক, ভেন্যু সাজসজ্জার দায়িত্বে থাকবেন বিএলএসের সহ-সভাপতি ডা. এম এ মান্নান। ম্যাগাজিনের জন্য প্রবন্ধ, কবিতা ও লাইভস্টকসংক্রান্ত লেখা সংগ্রহ ও সম্পাদনার এবং টেকসই’ শীর্ষক ম্যাগাজিন প্রকাশনায় দায়িত্ব পালন করবেন ড. মো. আজিজুর রহমান, স্টল বরাদ্দ ও সাজানোর দায়িত্বে থাকবেন মি. মাহমুদুল আলম মাসুদ। নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন মিসেস সালিনা বেগম।
এছাড়া স্থানীয় পর্যায় থেকে আগত বিএলএস নেতৃবৃন্দ যথাক্রমে নাচোল থেকে মো. হাফিজুর রহমান, পুঠিয়া থেকে সুব্রত কুমার মণ্ডল, নাটোর থেকে মো. মজিবুর রহমান, কুষ্টিয়া থেকে বাহার ও মো. মজিবুর রহমান এবং রাজশাহী সদর থেকে মো. জাহিদ ও আফরোজা—তাঁদের বক্তব্যে এ আয়োজনের গুরুত্ব ও সফলতা কামনা করেন।
সভায় স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করতে একটি কবিতা আবৃত্তি করেন মো. শফিকুল ইসলাম মিলন।
সভার শেষ পর্যায়ে নিবন্ধন ফি রশিদ ও লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। আগামী ১৪ নভেম্বর এই আয়োজনকে সফল ও জমজমাট করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।



