দেশী প্রাণী দিয়ে করব কুরবানী, বাঁচবে দেশ বাঁচবে কৃষক”
এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) ৬ষ্ঠ বিএলএস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা-২০২৬-এর প্রস্তুতিমূলক সভা গতকাল ২৫ মে ২০২৬ বিকেল ৫টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার। সভা পরিচালনা করেন বিএলএসের সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. ইসমাইল হক ও ডা. আব্দুল মান্নান, ট্রেজারার মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. মো. রিয়াজুল ইসলাম, সহ-সম্পাদক মিসেস সেলিনা বেগম, মো. জাহাঙ্গির আলম শাহ, রোটারিয়ান মো. মিজানুর রহমান, মো. মাহমুদুল আলম মাসুদ, সুব্রত কুমার, মো. হাফিজুর রহমান ও জাহিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আগামী ১৪ নভেম্বর ২০২৬ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো. মিজানুর রহমান, এমপি মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়। উদ্বোধক হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে: “টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: ডিজিটাল উদ্ভাবন ও জলবায়ু সহনশীলতা”।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. মো. আলীমুল ইসলাম, উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। অ্যাওয়ার্ডের জন্য আবেদন লিংক পরে জানানো হবে ।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুর রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং সদস্য সচিব ডা. মো. রিয়াজুল ইসলাম (ব্র্যাক ডেইরি, পাবনা)। অভ্যর্থনা ও অনুষ্ঠান সমন্বয় কমিটির আহ্বায়ক ড. ইসমাইল হক। রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক মিসেস সেলিনা বেগম; সদস্য হিসেবে রয়েছেন মজিবর রহমান (নাটোর), হাফিজুর রহমান ও মজিবর রহমান (কুষ্টিয়া)। বিজ্ঞাপন কমিটিতে সদস্য হিসেবে আছেন জামিরুল হক (চারঘাট) ও শরিফুল ইসলাম (নাটোর)। প্রকাশনা কমিটির (স্মরণিকা “টেকসই”) আহ্বায়ক ড. আজিজুল ইসলাম (রাজশাহী সিটি কলেজ); লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬।
আতিথেয়তা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রাশেদা বেগম, সাজসজ্জা কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মান্নান। মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল ইসলাম মাসুদ (তালোন্দ মহিলা কলেজ, তানোর)। অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গির আলম শাহ। প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান। ঢাকা ও বিশ্ববিদ্যালয় লিয়াজোঁ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. নাজমুল হাসান পারভেজ (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর)। বাকি কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তী সভায় চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানের মূল স্লোগান নির্ধারণ করা হয়: “দেশী প্রাণী দিয়ে করব কুরবানী, বাঁচবে দেশ বাঁচবে কৃষক”। সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।





















