বরিশালে উদযাপিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬

সমসাময়িক
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

মো: মেহেদী হাসান (বরিশাল): "দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নে অগ্রযাত্রা" এই প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আজ সোমবার ( ১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর, বরিশালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং পরবর্তীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক জনাব মো: মাহফুজুল হক।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​ডা. মো. নূরুল আলম, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার, বরিশাল, ​ডা. নাসির উদ্দীন আহমেন, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বরিশাল, মি: অরুণ কুমার সাহা, উপপরিচালক, দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামার, রূপাতলী, বরিশাল। 

​দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মোস্তাফিজুর রহমান।

​অনুষ্ঠানে দুগ্ধ খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের স্টক হোল্ডার (খামারি ও উদ্যোক্তা), মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর এবং প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে।  র‍্যালি শেষে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ, সুস্বাস্থ্য বজায় রাখা এবং মেধা বিকাশে দুধ ও দুগ্ধজাত পণ্যের অপরিহার্য ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। দেশের দুগ্ধ শিল্পের সামগ্রিক উন্নয়ন ও খামারিদের নানা সমস্যা সমাধানের আশ্বাস ও দিকনির্দেশনা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।