শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক বৃক্ষরোপণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বিলাল হুসাইনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল মতিন,প্রভাষক নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মাতিনুর রহমান,আলমগীর হোসেন,লায়লা বানু,আবু জিল্লাহ সহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি আবুল বাশার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এবং বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী নিয়ে আলোচনা করেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।





















