রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের রোটা বর্ষের প্রথম নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

সমসাময়িক

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহী, ৯ জুলাই: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ১০৫তম নিয়মিত মাসিক সভা গতকাল ৮ জুলাই সন্ধ্যা ৮টায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার, মিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় সভায় সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট আরটিএন. মোঃ আতিকুর রহমান।

সভার শুরুতে নতুন দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা ক্লাবের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন পেশ করেন।

সভায় দু'জন বিশিষ্ট রোটারিয়ানকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। রাজশাহীর এএসকে-এর নির্বাহী পরিচালক আরটিএন. মোঃ আবুল বাশার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে ২য় পুরস্কার অর্জন করায় সংবর্ধিত হন। অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পোল্ট্রি কংগ্রেসে অংশগ্রহণ করতে যাচ্ছেন—এই উপলক্ষে তাকেও সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় নতুন রোটারিয়ান ড. সাবরিনা আনাম অংশগ্রহণ করেন। তিনি তার বক্তব্যে মায়ের অনুপ্রেরণার কথা উল্লেখ করে সমাজসেবার প্রতি নিজের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভার শেষ পর্যায়ে আগামী ২৪ জুলাই হোসনে আরা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের কথা উল্লেখ করে সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। নতুন প্রেসিডেন্ট ও সকল সদস্যের জন্য দোয়া কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সভায় রোটারিয়ান মোঃ মিজানুর রহমান (আইপিপি), রোটারিয়ান  সি.পি. হাসিবুল হাসান নান্নু (ডিরেক্টর, টিআরএফ), রোটারিয়ান  পি.পি. ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ (ডিরেক্টর, সার্ভিস প্রজেক্ট), রোটারিয়ান  প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার (ডিরেক্টর, মেম্বারশিপ), রোটারিয়ান  মোহনা (জয়েন্ট ট্রেজারার), রোটারিয়ান মোঃ আবুল বাশার পল্টু (সার্জেন্ট-অ্যাট-আর্মস) ও রোটারিয়ান . মোরশেদ মাহমুদ চৌধুরী (সদস্য) প্রমুখ উপস্থিত ছিলেন।