ডেস্ক রিপোর্ট:মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের বেহাল অবস্থা ও চলাচলজনিত দুর্ভোগ নিরসনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকার যুবকদের চাকরির সুযোগ তৈরীর লক্ষ্যে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়। রোববার, (২২ জুন,২০২৬) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন “পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ (দ্বিতীয় সংশোধিত)” শীর্ষক উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা শনিবার (২০ জুন) সাভারে বিএলআরআই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ৫২-তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৯ জুন) একাডেমী চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে জুমার নামাজের পর একাডেমীর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) শুরু হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)ভুক্ত দেশগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের (সিভিও) দশম ফোরাম সভা। দুই দিনব্যাপী এ সভার যৌথ আয়োজক সার্ক সচিবালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন বিভাগ, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ (ডিএপিএইচ), বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ।

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালকের রুটিন দায়িত্ব (আয়ন-ব্যয়ন ক্ষমতাসহ) প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মঞ্জুরুল কাদিরকে।গতকাল ১৭ জুন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-১ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

More Articles …