বাকৃবি প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।দেশীয় উৎসের ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম থেকে তৈরি ‘পিজি-ট্রাইকোডার্মা’ নামের এ বায়োফরমুলেশন একই সঙ্গে জৈব ছত্রাকনাশক ও জৈব সার হিসেবে কাজ করে। প্রতি গ্রাম পণ্যে রয়েছে ন্যূনতম ২০ লাখ জীবন্ত ট্রাইকোডার্মা স্পোর। গবেষকদের দাবি, এটি বিভিন্ন ফসলের রোগ দমন, ফলন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং মৎস্য খাতে পানির গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ২০২৫-২৬ এবং কর্মপরিকল্পনা ২০২৬-২৭’ শীর্ষক একটি কর্মশালা অদ্য ২৭ জুন ২০২৬ শনিবার গাজীপুরস্থ ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার সম্প্রসারণ এবং গবেষণার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মো : আমিনুল ইসলাম:রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গের অর্থায়নে জিংকসমৃদ্ধ ধানের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে কৃষকদের অবগত করতে “জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২“ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস করা হয়েছে। 

এগ্রিলাইফ২৪ ডটকম:ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামলো 'এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪' এর। এবারের আসরের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘Youth in Action,Smarter Farming in Motion’। বরাবরের মতোই বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড এই আয়োজনটি করে আসছে ২০২০ সাল থেকে। এবারের আসরে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে অলিম্পিয়াডটির সাথে ছিল- আই ফার্মার এশিয়া। 

মুহাম্মদ রিয়াজ, বাকৃবি: প্রাণিখাদ্যের ব্যয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত “BAU-FS” নামে একটি স্মার্ট সফটওয়্যার প্যাকেজ উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। সফটওয়্যারটি পোল্ট্রি, গবাদিপশু ও মাছের খাদ্য প্রস্তুতে সর্বনিম্ন খরচে সুষম খাদ্য ফর্মুলা নির্ধারণে সহায়তা বলে জানিয়েছেন গবেষকরা।

এগ্রিলাইফ প্রতিনিধি: খাবার দিচ্ছেন ঠিকই, কিন্তু মাছ বাড়ছে না? খরচের চাপে লাভ থাকছে না পকেটে? এই সব প্রশ্নের উত্তর দিতেই ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাজির হয়েছিল নারিশ ফিডের মৎস্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নারিশ ফিডের এজেন্ট আনাফ পোল্ট্রিতে ৭০ জন চাষিকে শেখানো হলো “গুণগত খাদ্য পরিমিত পরিমাণ, মাছের বৃদ্ধি চাষির লাভ” মন্ত্রের বাস্তব প্রয়োগ।

এগ্রিলাইফ প্রতিনিধি:ময়মনসিংহ-নেত্রকোণা অঞ্চলের মৎস্যচাষকে আধুনিক করতে বুধবার (২৯ এপ্রিল) শম্ভুগঞ্জের বিসমিল্লাহ্ পোল্ট্রিতে বসেছিল কারিগরি কর্মশালার আসর। নারিশ ফিড ও US Grains and BioProducts Council (USGBC)-এর যৌথ আয়োজনে প্রায় ৭০ জন চাষি ও ফিড ডিলার অংশ নেন। এবারের থিম ছিল “অ্যাকুয়াকালচারে উৎকর্ষ অর্জন: পুকুরভিত্তিক চাষাবাদ ও খাদ্য ব্যবস্থাপনার সর্বোত্তম পদ্ধতি”। টেকসই উৎপাদন, সুষম খাদ্য, পুকুর ব্যবস্থাপনা ও রোগ দমনই ছিল আলোচনার কেন্দ্রে।

More Articles …

Page 1 of 2