নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে ফল মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। গত ৩০ জুন উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে এই মেলা আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. মো. আবদুল্লাহ, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুননেছা পাপড়ি , সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব, কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহারিয়ার সিফাত, উপজেলা আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দেশি ফলের পুষ্টিগুণ ও খাদ্যগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা আলোকপাত করেন। এছাড়াও ফল চাষের প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
মেলার বিভিন্ন স্টলে ছিল বাহারি ফলের সমারোহ। তাই আগত দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এবারের প্রতিপাদ্য বিষয়ের হলো: "করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারোমাস"।



