ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

মাঠ পর্যায়ের প্রতিবেদন
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত রাশেদুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরাফাত সিদ্দিকী।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশালের যৌথ বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।