সিলেটে “খাদ্য নিরাপত্তায় বীজ প্রত্যয়ন এজেন্সীর ভূমিকা” আঞ্চলিক সেমিনার 

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

মো, জুলফিকার আলী:আঞ্চলিক বীজ প্রত্যয়ন এজেন্সি, সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত “খাদ্য নিরাপত্তায় বীজ প্রত্যয়ন এজেন্সীর ভূমিকা” আঞ্চলিক সেমিনার ০৯ জুন ২০২৬ খ্রি: তারিখে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

উক্ত সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচারক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুরস্থ বীজ প্রত্যয়ন এজেন্সীর অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পানা ও মনিটরি) কৃষিবিদ মো. নুরুজ্জামান। তিনি বক্তব্যে বলেন- খাদ্য নিরাপত্তায় বীজ প্রত্যয়ন এজেন্সির ভূমিকা অতন্তগুরুপ্তপূর্ন। বীজের গুরুপ্ত ও মাঠ পর্যায়ে বীজ আইন সর্ম্পকে কৃষকদের অবহিত করতে হবে। কৃষক পর্যায়ে বীজ উৎপাদন ও বীজ উদ্যোক্ত বাড়াতে হবে। চাহিদা অনুযায়ী  উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে। 

বীজ আইন, বীজের মান নিয়ন্ত্রণে আইনগত ভিত্তি ও বীজ উৎপাদনে খাদ্য নিরাপত্তায় ভূমিকা শীর্ষক তথ্য উপস্থাপন করেন-হবিগঞ্জ জেলার বীজ প্রত্যয়ন অফিসার, কৃষিবিদ মো. ফারুক হোসাইন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্ত্তী ;বীজ প্রত্যয়ন এজেন্সি, সিলেট অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. সামছুদ্দিন আহমেদ; হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচারক কৃষিবিদ মো. আকতারুজ্জামান ; সুনামগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব, মোঃ ওমর ফারুক; মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচারক কৃষিবিদ মো. জালাল উদ্দিন। 

উক্ত প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বীজ প্রত্যয়ন এজেন্সির অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর/ সংস্থা প্রধান/ প্রতিনিধিবৃন্দ, বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বীজ ডিলারগণসহ  অংশগ্রহণ করেন।