মোছাঃ সুমনা আক্তারী:নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার ০৯ জুন সকাল ১০টায় নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের নিজ কক্ষে খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনার পর্যালোচনা ও অনুমোদন এবং খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম এবং কর্মপরিকল্পনার কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাস খান। এতে নাটোর জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, অন্যান্য সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও অংশীজন সভায় উপস্থিত ছিলেন।
সভায় উল্লিখিত জেলার খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনার উপস্থাপনা ও বিস্তারিত বিশ্লেষণ আলোচনা হয়। এতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, শ্যামপুর, তুলা উন্নয়ন বোর্ড, রাজশাহী, কৃষি বিপণন, বেসরকারি সংস্থা ব্র্যাক নাটোর ও কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী সহ বিভিন্ন দপ্তরের কর্মকৌশল উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাস খান বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনের মাধ্যমে জমির অপচয় রোধ করে অধিক ফলন নিশ্চিত করতে হবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অধিক ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও উন্নত জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, উপজেলা কর্মকর্তাদের নিয়মিত সার ও বীজ ডিলারের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করারা জন্য বিশেষ তাগিদ প্রদান করে এবং খামারি অ্যাপস দেখে জমিতে সার ব্যবহার করতে হবে। গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে তা পর্যবেক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি কার্যক্রম সম্প্রসারণে সকলে মিলে কাজ করতে হবে।
সভায় খাদ্য উৎপাদন, বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে হাঁস,মুরগীপালন ওমাছ চাষ, বিপণন ও কৃষির সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়।





















