DLS-কে ফ্যাসিস্টমুক্ত ও বৈষম্য দূর করার দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণিসম্পদ নন-ক্যাডার সম্মিলিত পেশাজীবী পরিষদের

সমসাময়িক

এগ্রিলাইফ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণিসম্পদ নন-ক্যাডার সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরে সংগঠনের প্রধান কার্যালয়ে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলওয়াত করেন জনাব মোঃ জাকির হোসেন। 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি  জনাব মোঃ আফসার আলী। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র সংগঠনের মহাসচিব জনাব মোঃ শফিকুর রহমান। 

উক্ত আলোচনা সভায় অন্যান্য মাঝে বক্তব্য প্রদান করেন অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব বাহাউদ্দীন খন্দকার, সহ- সভাপতি জনাব শেখ হারুনর রশীদ, সহ-সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক জনাব মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা প্রাণিসম্পদ অধিদপ্তরকে ফ্যাসিস্টমুক্ত করার জোড় দাবী জানান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল ধরনের বৈষম্য দূরীকরনের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন। এসময় আলোচনা সভা শেষে ২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।