
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা মানস গড়ে তুলতে আয়োজিত 'বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪'-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউট (আইএডিএস)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম 'গ্রীন ডাই'।

এগ্রিলাইফ২৪ ডটকম: স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কাজ, বিনোদন, ভ্রমণ কিংবা যোগাযোগ সব ক্ষেত্রেই এখন দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করতে হচ্ছে। এই বাস্তবতায় বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। নতুন এই ডিভাইসটির নকশা ও প্রযুক্তিগত দিকগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্স দক্ষতা, পরিশীলিত ডিজাইন এবং দীর্ঘ সময় ব্যবহারের আরামকে সামনে রেখে।

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড বহুল প্রতীক্ষিত 'প্রপার্টি ফেয়ার ২০২৬'-এর আয়োজন করেছে। আধুনিক নগরজীবনের সাথে সঙ্গতিপূর্ণ প্রিমিয়াম রিয়েল এস্টেট সল্যুশন ও বিনিয়োগের বিশেষ সুযোগ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৭ ফেব্রুয়ারি এই মেলা চলবে। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।


এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) উদ্যোগে ল্যাবরেটরি সেফটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিআরটিসি ভবনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪ জন পিএইচডি ও ২২ জন এমএস শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এগ্রিলাইফ প্রতিনিধি:আর.আর.পি গ্রুপ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দীর্ঘদিন ধরে আস্থা ও সেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য এবং দক্ষ জনবল নিয়ে আমরা ভবিষ্যতে আরও বিস্তৃত ও খামারীবান্ধব পরিসরে কার্যক্রম পরিচালনা করতে চায় আর.আর.পি গ্রুপ। পরিকল্পিত বিনিয়োগ ও টিমওয়ার্কের মাধ্যমে গ্রুপটি দেশের কৃষি সেক্টরে শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বাদ আছর উপজেলার আড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এবং বাদ মাগরিব আমরুল ইউনিয়নের মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।