
মোঃ আমিনুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ এর জেলা প্রশাসক, জনাব মোঃ আব্দুস সামাদ গোমস্তাপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্লাস্টার আকারে বাস্তবায়িত মাসকলাই মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন ।

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২০’র শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে (বিনা) এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

এগ্রিলাইফ২৪ ডটকমঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মানুষের জীবিকা নির্বাহে বহুমুখী উৎপাদনশীল ফলনের দিকে ঝুঁকতে হবে।

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২৩’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাবুগঞ্জ উপজেলার ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে (বিনা) এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা বরিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

মো. এমদাদুল হকঃ আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশে ঝুঁকিপূর্ণ ল্যান্ডস্কেপে জলবায়ু উপযোগী জীবিকা গড়ে তোলা বিসিআর প্রো পরিবেশ বিভাগ, পরিবেশ ভবন আগারগাঁও, ঢাকা কর্তৃপক্ষের উদ্যোগে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে আন্তঃখাত পরিকল্পনা এবং বিনিয়োগ অগ্রাধিকার প্রক্রিয়ার উপর উপ-জাতীয় কর্মশালা শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়।

Agrilife24.com: Bangladesh faced four consecutive natural disasters in 2024 since cyclone Remal to eastern floods which severely impacted farmers and food security, particularly in the agriculture, fisheries, and livestock sectors.

এগ্রিলাইফ২৪ ডটকমঃ 'পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোন ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে। '