
এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশের মৎস্য ও অ্যাকোয়াকালচার সেক্টরে এক উজ্জ্বল নক্ষত্রের নাম পুষ্টিবিদ সাইফি নাসির। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারো অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এবার অর্জন করেছেন জাপানিজ সোসাইটি অফ ফিশারিজ সায়েন্স (The Japanese Society of Fisheries Science-JSFS) এর মেম্বারশিপ। এটি শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের মৎস্য পুষ্টিবিদ ও গবেষকদের জন্য এক বিশাল সম্মান ও প্রেরণার প্রতীক। দেশের মৎস্য সেক্টরে তার অবদানের ফলে তাকে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সদস্য হিসেবে মনোনীত করে।
কর্মজীবনে বর্তমানে পুষ্টিবিদ সাইফি নাসির দেশের স্বনামধন্য কেজিএস গ্রুপে এজিএম ফিশ ফিড পদে ঢাকা হেড অফিসে কর্মরত আছেন।
জাপানিজ সোসাইটি অফ ফিশারিজ সায়েন্স (JSFS) ১৯৩২ সালে কোনান, মিনাটো, টোকিও, জাপানে প্রতিষ্ঠিতি। এটি একটি অলাভজনক নিবন্ধিত সংস্থা, যা মৎস্য বিজ্ঞানের সমস্ত দিকগুলির প্রচারের জন্য নিবেদিত৷ এই বিজ্ঞানের প্রচারের মাধ্যমে মৎস্য সেক্টরের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ করে, প্রাকৃতিক জলজ সম্পদ সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা স্বীকার করে টেকসই উন্নয়ন অর্জনের জন্য প্রচেষ্টা করে। এটি প্রাকৃতিক মৎস্য এবং মাছ চাষাবাদ, মাছ ধরার পরিবেশ, ফিশ ফিড নিউট্রিশন এবং সংশ্লিষ্ট বাণিজ্য উভয়ের অন্তর্ভুক্ত শিল্পের সাথে সম্পর্ক করার চেষ্টা করে। গবেষক, প্রযুক্তিবিদ, ছাত্র এবং বেসরকারি সংস্থার সমন্বয়ে বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ৫০০০ জন৷। জাপানের মৎস্য সেক্টর ও বিশ্বব্যাপী প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে, ফিশারিজ সোসাইটি সম্প্রতি প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ফিশারিজ সোসাইটির কাউন্সিলের প্রথম সদস্যদের একজন হয়ে উঠেছে।
জাপানিজ সোসাইটি অফ ফিশারিজ সায়েন্স (JSFS) সবচেয়ে বেশি ফোকাস করে ফিশারিজ সায়েন্স, বয়োলোজিক্যাল সায়েন্স, অ্যাকোয়াকালচার, এনভায়রনমেন্ট, কেমিস্ট্রি ও বয়োকেমিস্ট্রি, ফুড ও নিউট্রিশন সায়েন্স এন্ড টেকনোলজি, মেরিন সায়েন্স ও সোসাইল সায়েন্স।
তার এই অর্জনে বাংলাদেশের সমগ্র অ্যাকোয়াকালচার ও ফিড ইন্ডাস্ট্রিতে আনন্দের বন্যা বয়ে গেছে। সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই গর্বভরে জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।
পুষ্টিবিদ সাইফি নাসিরের এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের মৎস্য সেক্টরকে নতুনভাবে বিশ্বের দরবারে তুলে ধরবে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
এছাড়া পুষ্টিবিদ সাইফি নাসির নিম্নোক্ত সোসাইটির সদস্য, যেমন
১.ফিশারীজ সোসাইটি অব বাংলাদেশ (Fisheries Society of Bangladesh-FSB)
২.নেপাল ফিশারীজ সোসাইটি (Nepal Fisheries Society-NFS)
৩.নাইজেরিয়া ফিশারীজ সোসাইটি (Nigeria Fisheries Society-NFS)
৪.বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন (Bangladesh Tilapia Foundation-BTF)
৫.সোসাইটি ফর ফ্রেশওয়াটার সায়েন্স (Society for Freshwater Science-SFS)
একটি শিরোনাম তৈরী করুন
























