ক্যাম্পাস ডেস্ক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের অভিষেক ও সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হলে আনন্দঘন পরিবেশে বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে এই অভিষেক অনুষ্ঠিত হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পরে বিগত কমিটির আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ রশিদুল হাসান চঞ্চল। 

সিভাসু প্রতিনিধি:কোন অবস্থাতেই আলোকিত সমাজ তৈরির কারিগর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কলুষিত করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনাসভায় মুখ্য আলোচকের বক্তৃতায় এই মন্তব্য করেন। 

এগ্রিলাইফ২৪ ডটকম:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়-খুকৃবি এর নবাগত উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারকে সংবর্ধনা দিয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) খুলনা শাখা। ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে কেআইবি খুলনা জেলা শাখার সভাপতি কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনাস্থ কৃষি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার কৃষিবিদগন উপস্থিত ছিলেন। 

More Articles …