পরিবেশ ও প্রকৃতির শুদ্ধতা ও সজীবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই-সিকৃবি ভিসি
সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, পরিবেশকে দূষণমুক্ত এবং প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে বৃক্ষরোপণই সর্বোত্তম সমাধান। পরিবেশ ও প্রকৃতির শুদ্ধতা ও সজীবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন মাটির ক্ষয় রোধ করে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতেও সহায়তা করে। বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গাছের ভূমিকা অপরিসীম। ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে সিকৃবি ক্যাম্পাসের শোভাবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সিভাসু অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সিভাসু প্রতিনিধি:ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ।
ক্যাম্পাসের নিরাপত্তা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন-সিকৃবি ভিসি
সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নিরাপত্তা ব্যবস্থাপনাসহ চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ সরেজমিন পরিদর্শন করেছেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এ সময় তিনি ক্যাম্পাসের নিরাপত্তা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সিভাসু ক্যাম্পাস
সিভাসু প্রতিনিধি: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নিয়ম-কানুন, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী সমারম্ভ (ওরিয়েন্টেশন) অনুষ্ঠান।



