
মোঃ গোলাম আরিফ: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, পাবনা’র আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক, পাবনা মোহাম্মদ মফিজুল ইসলাম।

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রধান উপদেষ্টার সাথে মুসলিম বিশ্বের এনজিও সমন্বয়ক সংস্থা UNIW প্রতিনিধিদের এক সাক্ষাৎ আজ রোববার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: নিজস্ব প্রতিবেদক: আজ ৪ জুলাই (শুক্রবার) সকাল ১১:৩০ মিনিটে ক্লিন সোসাইটি অব গাজীপুরের উদ্যোগে গাজীপুর মহানগরের দুটি এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এফএমডি) এবং লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে। তিনি বলেন, এই দুটি রোগ গবাদি পশুর জন্য অত্যন্ত মারাত্মক এবং ব্যাপক আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সেজন্য সঠিক পরিকল্পনা ও টিকাদান কার্যক্রমের মাধ্যমে এগুলো নির্মূলের দিকে এগোতে হবে।

রাসেল উদ্দীন: চালের ক্রমাগত অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তায় ঝুঁকি বাড়ার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি অবিলম্বে চালের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, প্রতি সপ্তাহে চালরে দাম ২-৫ টাকা করে বাড়িয়ে সর্বশেষ ভরামৌসুমে ৮-১০ টাকা বাড়ার কারণে সাধারণ মানুয়ের খাদ্য নিরাপত্তা হুমকরি মুখে পড়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে দুধের ন্যায্য মূল্য নির্ধারণে একটি জাতীয় নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “খামারিরা অত্যন্ত পরিশ্রম করে গরু পালন করছেন, অথচ একদিকে ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে গবাদিপশুর খাদ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানে ন্যায্য মূল্য নির্ধারণ এবং খরচ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি।”

এগ্রিলাইফ২৪ ডটকম: হালদা নদী দেশের জন্য একটি অমূল্য সম্পদ। এটি এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যেখানে কার্প জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে। এই নদীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হলে জাতীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়বে।

এগ্রিলাইফ২৪ ডটকম:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি শূন্য অর্জনে প্রয়োজন আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধের চর্চা। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মোকাবেলায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে।