বিএসএসএফ-এর ৮ম জাতীয় সায়েন্টিফিক কনফারেন্স: রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়লো ৭ এপ্রিল পর্যন্ত

এগ্রিলাইফ২৪ ডটকম: Bangladesh Society for Safe Food (BSSF)-এর ৮ম জাতীয় সায়েন্টিফিক কনফারেন্স উপলক্ষে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অর্গানাইজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে Dhaka Regency Hotel & Resort-এ অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ কনফারেন্সে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল ২০২৬।

আয়োজকরা স্পষ্টভাবে জানিয়েছেন, এই নির্ধারিত সময়ের পর আর কোনোভাবেই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হবে না। তাই আগ্রহী অংশগ্রহণকারীদের দ্রুত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কনফারেন্সে অংশগ্রহণের জন্য সোসাইটির লাইফ মেম্বার এবং স্টুডেন্টদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা, এবং নন-মেম্বারদের জন্য ২৫০০ টাকা। নিবন্ধনের জন্য নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে সহজেই আবেদন সম্পন্ন করা যাবে। এই সায়েন্টিফিক কনফারেন্সটি সংশ্লিষ্ট গবেষক, পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য জ্ঞান বিনিময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে জনসচেতনতা সৃষ্টি ও নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সকলের জন্য বিবেচিত হচ্ছে।

Registration Link: https://forms.gle/4hqvPTeUMr65oyxm6