আবুল বাশার মিরাজ:নদী আমাদের সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। “নদীমাতৃক বাংলাদেশ” নামটি কেবল কাব্যিক নয়, বাস্তবেরও প্রতিচ্ছবি। কিন্তু দুঃখজনকভাবে এই নদীগুলোই আজ সবচেয়ে বেশি বিপন্ন। একদিকে দখল, অন্যদিকে দূষণ-দুইয়ের চাপে একের পর এক নদী হারাচ্ছে তাদের প্রাণ। রাজধানী ঢাকার পাশের ঐতিহ্যবাহী নদী শীতলক্ষ্যা তার করুণতম উদাহরণ। একসময় এই নদীই ছিল ব্যবসা-বাণিজ্য, নৌপরিবহন ও জনজীবনের প্রাণকেন্দ্র। কিন্তু আজ এটি দখল, বর্জ্য ও অব্যবস্থাপনার চাপে মৃত্যুর প্রহর গুনছে।

সমীরণ বিশ্বাস:বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ: প্রকৃতির প্রাকৃতিক বজ্রনিরোধক ও পরিবেশ রক্ষার অনন্য উপায়। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। বিশেষ করে গ্রামাঞ্চলে মাঠে কাজ করা কৃষক, জেলে, দিনমজুর এবং খোলা জায়গায় চলাচলকারী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই বজ্রপাত থেকে সুরক্ষা এখন শুধু সচেতনতার বিষয় নয়, বরং জীবন রক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

Page 2 of 2