বিনার জাত দক্ষিণাঞ্চলের শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা বরিশালে অনুষ্ঠিত
নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণে করণীয় বিষয়ক কর্মশালা আজ বরিশালের রহমতপুরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।
বরিশালে নারিকেলের সাদামাছি দমন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
নাহিদ বিন রফিক (বরিশাল): নারিকেলের সাদামাছি দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবস ১৭ জুলাই বরিশালের রহমতপুরে অবস্থিত নারিকেল বাগানে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) বিএআরআইর কীটতত্ত¡ বিভাগের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
বরিশালে বাবুগঞ্জে বিনা তোষাপাট১ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা তোষাপাট ১’র চাষাবাদ সম্প্রসারণের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।
ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
এগ্রিলাইফ২৪ ডটকম:ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।



