মৎস্য খাতে অবদানের স্বীকৃতি, কিশোরগঞ্জে ১৪ উদ্যোক্তাকে গোল্ড মেডেল দেবেন প্রধানমন্ত্রী-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষ্যে মৎস্য খাতে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১৪ জন উদ্যোক্তাকে সারা দেশ থেকে নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে গোল্ড মেডেল তুলে দেবেন।
লতিরাজ কচু চাষে লাভবান হবিগঞ্জের বাহুবল উপজেলার কৃষক মো. এমরান মিয়া
মো: জুলফিকার আলীঃ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও কৃষি বিভাগের পরামর্শ ক্রমে ৩৩ শতক জমিতে কৃষক মো. এমরান মিয়া বারি পানিকচু-১ জাতের চাষাবাদ করেছেন । লতিকচুর পাশাপাশি চারা বিক্রি করেও ভালো আয়ও করছেন। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রায় দেড় লাখ টাকা আয় হবে বলে তিনি আশাবাদী।
রাজশাহী কৃষি অঞ্চলে কৃষক স্মার্ট কার্ড এর তথ্য সংগ্রহে কৃষকের দোরগোড়ায় কৃষি বিভাগ
মো. এমদাদুল হক:কৃষকদের জন্য সরকারি কৃষিসেবা আরও সহজ ও কার্যকর করতে ২য় পর্যায়ের ‘কৃষক স্মার্ট কার্ড’ কার্যক্রমের আওতায় রাজশাহী কৃষি অঞ্চলে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গত পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধনের পর প্রথমবারের মত মাঠপর্যায়ে কৃষকদের তথ্য নিবন্ধনের কাজ শুরু হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
খামারীর পাশে একসাথে
এগ্রিলাইফ২৪ ডটকম:সম্প্রতি খুলনা জেলার রপসা উপজেলায় ব্লুমার্ক টেকনোলজী এর আয়োজনে চিংড়ি চাষের উপর মাঠ পর্যায়ের এক কর্মশালা এবং মাটি ও পানির গুনগত মান নির্নয়ের উপর প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। কোম্পানি মনে করে চিংড়ি খামারিরাই প্রকৃত নায়ক এবং নায়কদের চিংড়ি চাষে কিছু সমস্যা থাকে, তাদের একজন প্রকৃত গাইড দরকার, গাইড নায়কদের জন্য পরিকল্পনা তৈরি করে, নায়ক বা খামারীরা পরিকল্পনা বাস্তবায়ন করে, নায়করা/খামারীরা অসফলতা থেকে মুক্ত হয় এবং সর্বশেষ নায়ক/খামারীরা সফলতা অর্জন করে।
বরিশালে বিনা উদ্ভাবিত ফসল নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ আজ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে শহরতলী রহমতপুরে অবস্থিত বিনার হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রাণ কৃষক আজ নানা চ্যালেঞ্জের মুখে: সিকৃবি উপাচার্য
সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি আমাদের কৃষি। আর এই কৃষির প্রাণ হচ্ছেন আমাদের কৃষক। কিন্তু বাস্তবতা হলো, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনিয়মিত আবহাওয়া, মাটির উর্বরতা হ্রাস, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বাজারজাতকরণের সমস্যা এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, এসব কারণে কৃষকরা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
ডিমের ন্যায্যমূল্য ও ডিজিটাল ডাটাবেজের দাবিতে বিপিআইএ-এর মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:দেশের বাণিজ্যিক পোল্ট্রি খামারিদের ডিমের লাভজনক বিক্রয়মূল্য নিশ্চিতকরণ এবং প্রান্তিক খামারিদের সুরক্ষায় একটি জাতীয় ডিজিটাল ডাটাবেজ চালুর দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) । আজ ১১ জুলাই ২০২৬, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।



