এগ্রিলাইফ২৪ ডটকম: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০ জুলাই ২০২৬ তারিখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কৃষকদের মাঝে ফলজ গাছের চারা, সবজির বীজ ও সার বিতরণ করা হয়।

ফাহমিদা আক্তার:মৌলভীবাজারে সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ সকালে মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে মৌলভীবাজারের আকবরপুর বিএআরআই মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. কাওছার উদ্দিন আহাম্মদ। 

মো. এমদাদুল হক:আজ ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে “Inter-sectoral Planning and Investment Prioritization Processes” শীর্ষক উপ-জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিবেশ অধিদপ্তরের (DoE) Building Climate Resilient Livelihoods in Vulnerable Landscapes in Bangladesh (BCRL) প্রকল্পের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে, যাতে স্বাস্থ্যসম্মতভাবে মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ নিশ্চিত করা যায়।

“জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহল করেন পাবনা’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মোঃ গোলাম আরিফ: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা’য় যথাযোগ্য মর্যাদায় ১ ম বারের মতো “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পাবনা’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

More Articles …

Page 2 of 5