এগ্রিলাইফ২৪ ডটকম: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয় ডিভাইস অপো এ৬–এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচনের ঘোষণা দিয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে এ-সিরিজ লাইনের নতুন এই ভ্যারিয়েন্ট উন্মোচন ব্র্যান্ডটির বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণা বাংলাদেশজুড়ে ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী ও সর্বাধুনিক পারফরম্যান্স-নির্ভর আপগ্রেড নিশ্চিত করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজধানীর মগবাজারে চালু হলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন-এর নতুন আউটলেট। আজ রবিবার মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডে অবস্থিত স্বপ্ন-এর ৮৬৫তম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Agribusiness desk:The Agro-Processing Global Gateway 2026 - Regional Edition (APGG 2026), organized by CEMS-Global Bangladesh in collaboration with BYETS Project, Swisscontact Bangladesh and supported by the Embassy of the Kingdom of the Netherlands, has concluded successfully across three key regions of Bangladesh.

এগ্রিলাইফ২৪ ডটকমঃ প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রাসেল উদ্দীনঃ ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানী তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা, ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে আজ শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধিঃবিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও বর্ণাঢ্য 'ক্যাট শো' অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে'পেট লাভার্স অফ বিএইউ'র উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এগ্রিলাইফ প্রতিবেদক: মাছের খাদ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে “Trace Elements Adjusted (TEA)” বা ট্রেস উপাদান সামঞ্জস্য পদ্ধতি চালুর এখনই উপযুক্ত সময় বলে মনে করেন পুষ্টিবিদ সাইফি নাসির। আধুনিক অ্যাকোয়াকালচারে মাইক্রোনিউট্রিয়েন্টের সঠিক ভারসাম্য নিশ্চিত করে মাছ ও চিংড়ির বিপাকীয় কার্যক্রম, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে এই ধারণাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।