এগ্রিলাইফ প্রতিবেদক: মাছের খাদ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে “Trace Elements Adjusted (TEA)” বা ট্রেস উপাদান সামঞ্জস্য পদ্ধতি চালুর এখনই উপযুক্ত সময় বলে মনে করেন পুষ্টিবিদ সাইফি নাসির। আধুনিক অ্যাকোয়াকালচারে মাইক্রোনিউট্রিয়েন্টের সঠিক ভারসাম্য নিশ্চিত করে মাছ ও চিংড়ির বিপাকীয় কার্যক্রম, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে এই ধারণাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আস্থার নতুন প্রতিশ্রুতি হিসেবে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে এই সুবিধা নিয়ে আসা হলো। নতুন ফোন কেনা সবসময়ই আনন্দের; তবে সেখানে অনেক সময় গ্যারান্টি সম্পর্কিত দুশ্চিন্তা থেকে যায়। এই বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত ও পুরোপুরি আত্মবিশ্বাসী রাখতে গ্রাহককেন্দ্রিক এ উদ্যোগ নিয়ে এসেছে অপো। এবার এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের তরুণদের হাতে স্মার্টফোন এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে কনটেন্ট তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ড গড়া এবং আয়ের একটি শক্তিশালী টুল। ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম সব জায়গাতেই এখন ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা বেশি। আর এই কনটেন্ট তৈরির কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মার্টফোনের ক্যামেরা, বিশেষ করে কম আলোতে ক্যামেরার পারফরম্যান্স।

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনালেবু-১ নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হযেছে। আজ বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণার (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রপ্তানিযোগ্য আলুর আকারভিত্তিক মান নির্ধারণে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘অটোমেটেড রিয়েল-টাইম গ্রেডিং সিস্টেম ফর এক্সপোর্ট কোয়ালিটি পটেটো ইউজিং মেশিন ভিশন টেকনিক’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বাউরিক)।

মোঃ গোলাম আরিফ: বগুড়ায় “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের আঞ্চলিক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ০৭ এপ্রিল ২০২৬ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুস সাত্তার।

মো. এমদাদুল হকঃ কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে “পার্টনার” প্রকল্পের আওতায় দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি পরিচালিত হয়।