
বাকৃবি প্রতিনিধি:পবিত্র রমজান, শব-ই-কুদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১২দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামী ১৫ মার্চ (রবিবার) হতে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। গতকাল রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দিনের সাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'পবিত্র রমজান, শব-ই-কুদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ আগামী ১৫ মার্চ (রবিবার) হতে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে এসময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। হেলথ এন্ড স্যানিটেশন ফলের ১১ নং ধারা অনুযায়ী হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের জরুরী কাজের জন্য আগামী ২৪ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির ব্যবস্থা থাকবে। এসময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। যে কোনো কর্মচারীকে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হলের জরুরী কাজের জন্য বন্ধের দিনেও নিয়োজিত রাখা যাবে।'
'বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়ারি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ব খামার, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কসপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, বিদ্যুৎ বিভাগ, পানি সরবরাহ, গ্যাস, পর্যাপ্রণালী ও স্যানিটেশন বিভাগ, যন্ত্রদ্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু থাকবে।'
এদিকে ১৫ মার্চের আগে দুইদিন ও ২৬ মার্চের পরের দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিসসমূহ যথারীতি বন্ধ থাকবে। তাই পবিত্র রমজান ও ঈদে সব মিলিয়ে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
























