
নাহিদ বিন রফিক (বরিশাল) : পটুয়াখালীর কলাপাডায় বিজেআরআই উদ্ভাবিত পাট ও কেনাফের চাষ সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার পাখিমারায় অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) উপকেন্দ্রের উদ্যোগে এর ক্যাম্পসে এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু।

এগ্রিলাইফ প্রতিনিধি: খোলা মাংস ও দুধে স্বাস্থ্যঝুঁকি এবং হিমায়িত খাদ্যের পুষ্টিগুণ ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য সারাদেশে ১২ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৫ পর্যন্ত “হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ” পালন করা হচ্ছে। বিশ্ব ব্যাংক এর সহায়তায় আইআরজি ডেভলোপমেন্ট সার্ভিসেস লিমিটেড (আইআরজিডিএসএল) ১৩ মার্চ ২০২৫, দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রংপুরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে একটি বিশেষ ক্যাম্পেইন আয়োজন করে।

আহমেদ আলীঃ পাবনার আতাইকুলায় মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ খ্রি. তারিখে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী-আউশ-রোপা আমন প্যাটার্নের সূর্যমুখী ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কুন্তলা ঘোষ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ নাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার।

এগ্রিলাইফ২৪ ডটকম: “বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ” এ শ্লোগানকে বুকে ধারন করে এসিআই এনিমেল জেনেটিক্সের উদ্যোগে এবং এসিআই এনিমেল হেল্থের সহযোগিতায় ডেমুশিয়া, চকরিয়া, কক্সবাজারে একটি ফ্রি ভেটেরিনারি হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক খামারিদের গবাদিপশুর উন্নত সেবা নিশ্চিত করতে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এগ্রিলাইফ২৪ ডটকম: ঢাকা, ১২ মার্চ ২০২৫ বাংলাদেশে নিরাপদ খাদ্যের অভাব আর অসচেতনতার কারণে প্রতিদিন হাজারো মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। খোলা বাজারে বিক্রিত মাংস ও দুধ অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত ও সংরক্ষিত হওয়ায় এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও দূষণের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। কিন্তু অনেকেই জানেন না, সঠিক পদ্ধতিতে সংরক্ষিত হিমায়িত দুধ ও মাংসই নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। তাই সুস্থ থাকতে নিরাপদ খাবার বেছে নিন হিমায়িত দুধ ও মাংসই হোক আপনার প্রথম পছন্দ!

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে রাজবাড়ী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কুমিল্লা ও কক্সবাজারে স্থানীয় হাঁস, গরু, পোল্ট্রি ও মৎস্য চাষীদের নিয়ে ‘খামার, খাদ্য ও পোনা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় ১১ মার্চ ২০২৫, রাজবাড়ী জেলার মাটিপাড়াতে মিহি পোল্ট্রি ও মৎস্য খামার এর সহযোগিতায় ইয়ন ফিডের আয়োজনে ’পোনা ও খাদ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আহমেদ আলীঃ পাবনার ঈশ্বরদী মুলাডুলিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল মসুরের জাত বিনা মসুর-৮ এর সাথে বারি মসুর-৮ এর প্রায়োগিক মাঠ পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে রবিবার ৯ মার্চ ২০২৫ খ্রি. মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা উপকেন্দ্র ঈশ্বরদী কর্তৃক মাঠ দিবসটি আয়োজিত হয়।