বাকৃবি প্রতিনিধি: পবিত্র রমজানের মহিমায় নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং প্রক্টর হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাকৃবি শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে আশরাফুল হক হল সংলগ্ন খেলার মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন হল মসজিদের ইমাম, বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন,অফিস সম্পাদক ইউনুস বিন হোসাইন, প্রচার ও ছাত্র অধিকার সম্পাদক শিবলী সাদীসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক প্রকাশনা জার্নাল অব দ্য সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি (জেএসএইউ) এর ভলিউম ১২ ইস্যু ১ – ২ প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) জেএসএইউ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

বাকৃবি সংবাদদাতা:রমজানের মাহাত্ম্য ও আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক এ আয়োজনে এক হাজারের অধিক নারী শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

বাকৃবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন ও মাননীয় রাষ্ট্রপতির সুস্থতা কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।