সিকৃবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদযাপিত হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বাকৃবি প্রতিনিধি:ঈদের ছুটিতে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে প্রায় জনশূন্য হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। এ সময় খাবারের অভাবে থাকা প্রাণীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক মো. আতিকুর রহমানের উদ্যোগে বন্ধ ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে।সকাল ৮টায় ২৫মার্চ বুধবার গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বাকৃবি বধ্যভূমিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।পরে শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে সকাল ১০টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে রাতের আধারে কে.আর. মার্কেটে এসির তার চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের তৎপরতা টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে কয়েকজন পালাতে সামর্থ্য হলেও একজনকে আটক করতে সক্ষম তারা। 

বাকৃবি প্রতিনিধি:বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে এবার ঈদেও বাড়ি যাননি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অনেক শিক্ষার্থী। পরিবারের বদলে তাদের ঈদ কাটছে হলের নীরব পরিবেশে। এসব পরীক্ষার্থীর একঘেয়েমি কাটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বাকৃবি প্রতিনিধি:আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং অঙ্গনে অনন্য মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর শিক্ষার্থীরা। কৃষি ও বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের বৈশ্বিক প্ল্যাটফর্ম 'কৃষি ও জৈবব্যবস্থা প্রকৌশলের আন্তর্জাতিক কমিশন' (সিআইজিআর) আয়োজিত প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৫-২৬ এ চারটি ভিন্ন ক্যাটাগরিতে জয়লাভ করেছে বাকৃবির চারটি পৃথক দল।