সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ মার্চ ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রবর্তিত মর্যাদাপূর্ণ ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৩ জন রোভার স্কাউট। অসামান্য সমাজসেবা এবং জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ের এই অনন্য সম্মাননা লাভ করেন তারা।

বাকৃবি প্রতিনিধি:পবিত্র রমজান, শব-ই-কুদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১২দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামী ১৫ মার্চ (রবিবার) হতে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। গতকাল রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দিনের সাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল মসজিদে কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কোর্সের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।

বাকৃবি প্রতিনিধি:ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইফতার মাহফিলে আমন্ত্রিত প্রায় পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করে।

বাকৃবি প্রতিনিধি:​ভারতের একটি ট্রেনের টয়লেট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ মার্চ ভারতের ব্যাঙ্গালুরু থেকে কলকাতা ফেরার পথে এ ঘটনা ঘটে।

শেকৃবি প্রতিনিধি: আজ সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে Netcom Learning-এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।