
এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ( ১৪তম ব্যাচ) মেধাবী শিক্ষার্থী খন্দকার এহসানুল হক রুহিতের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিকৃবি'র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম । এক শোক বার্তায় তিনি বলেন, দুরারোগ্য ক্যান্সারের সাথে দীর্ঘ সংগ্রামের পর এহসানুল হক রুহিতের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।
তার এই অকাল মৃত্যু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবে তাঁর স্মৃতি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সহপাঠীদের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে।
শোক বার্তায় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । মহান আল্লাহ তাআলা যেন মরহুম এহসানুল হক রুহিতকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য ধারন করার সামর্থ্য দান করেন।
























