
এগ্রিলাইফ ডেস্ক:বিএনপির চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেছে ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)। উক্ত প্রচারণায় ভ্যাবের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে ভ্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচার কার্যক্রমটি ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি, মহাখালীর বিভিন্ন এলাকা, এবং ভাষানটেক বস্তি এলাকায় এবং ঢাকা ৮, ৯, ১২,১৭সহ অন্যান্য ঢাকার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণা পরিচালনা করা হয় এবং রিকশা - ভ্যান - অটোবাইক চালক ও দোকানীদের মাঝে গেন্জি বিতরন করা হয়।
বিভিন্ন জেলার মধ্যে পাবনা-৩, টাঙ্গাইল সদর,গোপালপুর, ময়মনসিংহ সদর,তারাকান্দা, গফরগাঁও, ভালুকা,জামালপুর সদর,মেলান্দহ,মাদারগঞ্জ,দেওয়নগঞ্জ,ফরিদপুর সদর, ভাংগা, সদরপুর,চরভদ্রাসন, ঝিনাইদহ সদর, শৈলকুপা উপজেলার বিভিন্ন অন্ঞলে কোমলনগর, রামগতি ও বেগমগঞ্জ এলাকায় প্রচারণা কার্যক্রমে অংশ গ্রহণ করে।
এছাড়াও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা পঞ্চগড়,ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর অঞ্চলেও ভ্যাব নেতৃবৃন্দ বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেয় এবং স্থানীয় পর্যায়ে গণসংযোগ পরিচালনা করে।
প্রচারণা কালে ভ্যাবের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদসহ উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীক, “সবার আগে বাংলাদেশ” স্লোগান এবং ভ্যাবের লোগো সংবলিত গেঞ্জি/টি-শার্ট পরিধান করে গণসংযোগে অংশ নেন।
এ সময় ধানের শীষ, “সবার আগে বাংলাদেশ” এবং ভ্যাবের লোগো সংবলিত গেঞ্জি/টি-শার্ট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। বিশেষ করে দরিদ্র মানুষ, রিক্সা-ভ্যান-অটোরিকশা চালক এবং যুবক বিএনপি কর্মীদের মধ্যে এসব গেঞ্জি/টি-শার্ট বিতরণ করা হয়।
পাশাপাশি প্রচারণার বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ, পথসভা, জনসংযোগ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।
ভ্যাবের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হলে দেশে প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন হবে দেশ দুধ, ডিম এবং মাংসে স্বাংসম্পূর্ণতা অর্জন করবে, কৃষকদের মত প্রাণিসম্পদ খামারিগনও একই সুবিধা প্রাপ্ত হবেন এবং ডেইরি, পোল্ট্রি খামারিরাও খামারি কার্ড পাবেন। প্রাণিসম্পদ খামারিরা প্রণোদনা সুবিধা প্রাপ্ত হবেন ।”
প্রচার কার্যক্রমে উপস্থিত ভ্যাব নেতৃবৃন্দ বলেন, “জনগণের প্রত্যাশা ও অধিকার আদায়ের জন্য দেশব্যাপী বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
স্থানীয় পর্যায়ে প্রচারণা শেষে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট এলাকার জনগণকে নির্বাচনী পরিবেশ ও ভোটাধিকার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা, জেলা, পর্যায়ে বিভিন্ন ভ্যাবের বানার টানান হয়েছে।
























