শেকৃবি’তে “Writing ATF Sub-Project Proposal (Round-2) under HEAT Project” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি)- আইকিউএসি-এর উদ্যোগে “Writing ATF Sub-Project Proposal (Round-2) under HEAT Project” শীর্ষক এক কর্মশালা আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এটিএম শামসুজ্জোহা। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর HEAT Project-এর পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান, পিএইচডি। তিনি ATF সাব-প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের কাঠামো, মানদÐ, মূল্যায়ন প্রক্রিয়া এবং গবেষণা-উদ্ভাবনভিত্তিক প্রকল্প প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকগণই তাদের নিজ নিজ গবেষণায় অত্যন্ত দক্ষ। আজকের এই প্রজেক্ট প্রপোজাল কর্মশালার মাধ্যমে আপনারা আপনাদের নিজ নিজ প্রজেক্ট প্রপোজাল আরও কার্যকর ও মানসম্মতভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পোস্ট গ্র‍্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, সাউরেস-এর পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান এবং এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মোঃ জাহাঙ্গীর আলমসহ চারটি অনুষদের ৮৫ জন সিনিয়র শিক্ষক।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ ATF সাব-প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।