
শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ. এম. এম. শামসুজ্জামান, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, সাউরেসের পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, এগ্রিকালচার জার্নালিজম এর কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, অধাপক ড. মিজানুর রহমান সরকার, অধ্যাপক ড. আব্দুল্লাহ হেল বাকি, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম পরিচালক টি এস সি অধ্যাপক মোঃ আক্তার হোসেন ।
পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বেগম সৈয়দুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা মোস্তারিন, বেগম রোকেয়া হলের প্রভোস্ট, অপরাজিতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা আক্তার, নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মুহাম্মদ মাহবুব ইসলাম এবং বিজয়’২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমান নিজ নিজ হলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এছাড়া শেকৃবির নবনিযুক্ত রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম সুলতানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
অধ্যাপক নুর মহল আক্তার বানু ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আশরাফুল কবির এর সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস ও বি. এম. আলমগীর কবীরের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শেকৃবি সাংবাদিক সমিতি, কিষাণ থিয়েটার, ডিবেটিং সোসাইটি, সপ্তক, বাঁধন, ল্যাংগুয়েজ ক্লাব, ইয়াশ গ্রুপ, কম্পিউটার ক্লাব, ফটোগ্রাফিক সোসাইটি, সাহিত্য সংসদ, শুভ সংঘ, আলোকিত মানুষ, শেকৃবি আইসিটি ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, ফিল্ম সোসাইটি, নিউট্রিশন ক্লাব, ইংলিশ সোসাইটি, রোভার স্কাউট এবং বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সোসাইটি (ঢাকা উত্তর শাখা) শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করে পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রাত ১টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাড়ি বহর নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান ভাষা শহীদদের স্মরণে এ আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারকে ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত করে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
























