
এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক শাহজামান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের প্রাণিস্বাস্থ্য সেক্টরের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)। গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে পপুলার ফার্মাসিউটিক্যালসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডা. মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে মহাপরিচালকের সাথে খাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী আব্দুল্লাহ আল মামুন (এসএম - জোন ১), রাফিউল আলম (ডিএসএম - জোন ২), মো. স্বপন মিয়া (এএসএম - জোন ৩), গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. রাজন বসাক এবং প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা. এস. এম. ইকবাল হোসেন প্রমুখ।)
নবনিযুক্ত মহাপরিচালক শাহজামান খান প্রাণিসম্পদ উন্নয়নে পপুলার ফার্মাসিউটিক্যালসের কার্যক্রমকে স্বাগত জানান। তিনি খামারিদের কল্যাণে তাদেরকে আরো সক্রিয়ভাবে কাজ করার অনুরোধ জানান।
প্রাণিম্পদের উন্নয়নে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) সবসময় নিবেদিতভাবে কাজ করে চলেছে। সরকারর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর খামারী থেকে ভোক্তা সকলের কল্যানে কাজ করে যাবে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এমনটাই আশা করেন সংশ্লিস্ট সকলে।
























