
এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক শাহজামান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পেট প্রোডাক্টস ইমপোর্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (BAPPITA)। গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে BAPPITA-এর প্রতিনিধিবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে দেশের প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বাংলাদেশ পেট শিল্প দিনদিন বিকশিত হচ্ছে সে লক্ষে বাংলাদেশ পেট প্রোডাক্টস ইমপোর্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (BAPPITA) সদস্যবৃন্দ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে সাক্ষাতকালে উল্লেখ করেন BAPPITA-এর প্রতিনিধিবৃন্দ। তারা নবনিযুক্ত মহাপরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের প্রাণিসম্পদ খাত আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। BAPPITA বিশ্বাস করে, সরকারি উদ্যোগ ও বেসরকারি খাতের সমন্বয়ে এনিমেল হেলথ সেক্টরকে একটি শক্তিশালী ও টেকসই অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।
























