
এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার ৩১ মার্চ রাঙামাটি পার্বত্য জেলায় কৃষকদের দক্ষতা উন্নয়ন ও টেকসই কৃষি সম্প্রসারণের লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘ব্রির অগ্রগতি ও অর্জন’ শীর্ষক কর্মশালা এবং ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান ৩০ মার্চ ২০২৬ সোমবার গাজীপুরস্থ সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম:যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এরপর সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক।

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে (Jean Pesme) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ "প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প" এর উদ্যোগে ৩ দিনব্যাপী প্রকল্প সমাপনী কর্মশালা ২৯ মার্চ (রবিবার) ঢাকায় প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) সম্মেলন কক্ষে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী দিনে এলআরআই এর পরিচালক ড. মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান।

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ আজ যেন এক উৎসবের রঙিন ক্যানভাস। বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলের আয়োজনকে ঘিরে ইতোমধ্যেসম্পন্ন প্রস্তুতির আমেজ। বিশাল মাঠজুড়ে তৈরি হয়েছে সুসজ্জিত স্টেজ ও প্যান্ডেল, যেখানে অনুষ্ঠিত হচ্ছে দিনের মূল অনুষ্ঠানমালা।

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। আজ সকাল ১১ ঘটিকায় তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন। এ সময় তিনি সাধারণ দর্শনার্থীর মতো নিজেই টিকিট কেটে ভেতরে ঢোকেন।