
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ আজ যেন এক উৎসবের রঙিন ক্যানভাস। বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলের আয়োজনকে ঘিরে ইতোমধ্যেসম্পন্ন প্রস্তুতির আমেজ। বিশাল মাঠজুড়ে তৈরি হয়েছে সুসজ্জিত স্টেজ ও প্যান্ডেল, যেখানে অনুষ্ঠিত হচ্ছে দিনের মূল অনুষ্ঠানমালা।
প্যান্ডেলের পাশ ঘেঁষে বিস্তৃত মাঠের অর্ধেকজুড়ে বসবে প্রাণবন্ত গ্রামীণ মেলা। শত শত বাহারি রঙের ছাতার বসানো হয়েছে মাঠ জুড়ে। বাহারি ছাতার ছায়ায় জমে উঠবে মেলা। বসবে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনতার আনন্দে মুখর প্রাণের এক মিলনমেলা।
ছাতার নিচে সাজানো থাকবে নানা রকম খাবার-দাবার আর হরেক পণ্যের পসরা যা পুরো পরিবেশকে দিয়েছে এক উৎসবমুখর, প্রাণচঞ্চল রূপ।
গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাজানো এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং স্বাধীনতার চেতনায় ভরপুর এক মিলনমেলা যেখানে আনন্দ, ঐতিহ্য আর স্মৃতির মিশেলে তৈরি হচ্ছে এক অনন্য আবহ।
























