এগ্রিলাইফ২৪ ডটকম:সারাদেশে বিশেষ উৎসবমূলক ক্যাম্পেইন 'ঈদ মেগা অফার' ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। যেখানে ঈদকে আরও আনন্দময় করে তুলতে যুক্ত হয়েছে একেবারে নতুন নিয়ে আসা ডিভাইস অপো এ৬এস প্রো। ক্যাম্পেইনটি ০১ মার্চ থেকে শুরু হয়ে রমজানের শেষ দিন (চাঁদ রাত) পর্যন্ত চলবে।

মোঃ গোলাম আরিফঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পাবনা সদর উপজেলায় শানির দিয়াড় গ্রামে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত পলিসেড হাউস পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন ।

রাজধানী প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রভিটা গ্রুপ-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মার্চ (রবিবার) রাজধানীর গুলশানে অবস্থিত প্রভিটা টাওয়ারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথি মিলে প্রায় ৩০০ জন অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ইল্লিয়ীন বরিশালে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছে। পাঁচ দিনব্যাপী গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে সম্প্রতি এই স্টোরটির উদ্বোধন করা হয়। রাজধানীর বাইরে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলোতে প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল অভিজ্ঞতা সম্প্রসারণের লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

মোঃ গোলাম আরিফঃ পাবনা সদরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, পাবনা সদর, পাবনা’র প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন।

এগ্রিলাইফ২৪ ডটকম: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি রমজান উপলক্ষে তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও নিশ্চিত নানা সুবিধা। নতুন ক্রেতাদের জন্য আসন্ন ঈদকে আরও আনন্দময় করে তুলতে মোট ৮ কোটি টাকার উপহার সহ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে রিয়েলমি।

নিরাপদ, গোপনীয়তা-সুরক্ষিত ও অ্যাপ-নিয়ন্ত্রিত ডিজিটাল পেমেন্টে নতুন মাত্রা
এগ্রিলাইফ২৪ ডটকম: মাস্টারকার্ড, প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম 'প্রাইম নাও'-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে। ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই কার্ডটি উন্মোচন করা হয়েছে।