
এগ্রিলাইফ২৪ ডটকম: গণভোট নিয়ে কৃষি বিভাগের সাথে কৃষকদের সচেতনতামূলক সভা গতকাল সন্ধ্যায় ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলার ভৈরব পাশা ইউনিয়ন পরিষদে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান।

রাজধানী প্রতিনিধি: ডেইরি খামারের উৎপাদনশীলতা বাড়াতে নবজাতক বাছুরের সঠিক পুষ্টি ও প্রসবোত্তর গাভীর স্বাস্থ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, এগ্রোভেট ডিভিশন বাজারে এনেছে দুটি নতুন ভেটেরিনারি পণ্য "BabyLac™ Powder" এবং "Recoma Powder"।

নাহিদ বিন রফিক (বরিশাল): তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পটুয়াখালীতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার।

মো. এমদাদুল হক:"মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের " আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ" আজ ২৫ জানুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকায় রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মতিহার মেট্রোপলিটন কৃষি অফিস ।

এগ্রিলাইফ২৪ ডটকম: নিরাপদ, ন্যায্য, জলবায়ুসহিষ্ণু, লাভজনক, স্বাস্থ্যকর, দূষণমুক্ত, টেকসই ও সার্বভৌম কৃষি ও খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নিরাপদ কৃষি ও খাদ্য বিষয়ক ২০ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে (২য় তলা) ‘নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন’-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ বিন রফিক, বরিশাল (বরিশাল): গণভোট নিয়ে কৃষকদের সাথে কৃষি বিভাগের সচেতনতামূলক সভা গতকাল পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বদরপুরে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার।

মোঃ গোলাম আরিফ: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত স্বল্প জীবনকাল সম্পন্ন উচ্চফলনশীল সরিষার জাতসমূহের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে 'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৬ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে বিনা উপকেন্দ্র ঈশ্বরদী এ 'মাঠ দিবস' এর আয়োজন করেন।