
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর খামারবাড়িতে এই সভার আয়োজন করা হয়।

এগ্রিলাইফ প্রতিবেদক:নাটোরের গ্রিনভ্যালি পার্কে সম্প্রতি “সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করে সম্রাট পোল্ট্রি এন্ড ডেইরি ফার্ম, ঈশ্বরদী, পাবনা। এতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শতাধিক পোল্ট্রি ও ডেইরি খামারি অংশগ্রহণ করেন।

নাহিদ বিন রফিক (বরিশাল): তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঝালকাঠিতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। ২৫ জানুয়ারি সন্ধ্যায় নলছিটি উপজেলার ভৈরব পাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান।

এগ্রিলাইফ২৪ ডটকম: খামারিদের জন্য আনন্দঘন পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে “সেইফ ফিড খামারি মেলা–২০২৬”। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভিন্ন জগত পিকনিক স্পটে সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ) এর আয়োজনে এবং মানিক ট্রেডার্স, শাহজাহানপুর, বগুড়ার সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এতে ফিশ, পোল্ট্রি ও ক্যাটল ফিড সংশ্লিষ্ট শতাধিক প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এবং হাইয়্যার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন (এইচইএটি) প্রকল্পের যৌথ আয়োজনে ৬১ তম এশিয়া- প্যাসিফিক অ্যাডভান্স নেটওয়ার্ক (এপিএএন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘দু্গ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক দশ দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ মঙ্গলবার শেষ হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: গণভোট নিয়ে কৃষি বিভাগের সাথে কৃষকদের সচেতনতামূলক সভা গতকাল সন্ধ্যায় ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলার ভৈরব পাশা ইউনিয়ন পরিষদে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান।