বাকৃবি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ মর্যাদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহিদদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাকৃবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোকের, তেমনি গর্বের। ১৯৫২ সালের একুশ আমাদের জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয়।

বাকৃবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ গবেষককে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

বাকৃ‌বি প্রতি‌নি‌ধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার মাহফিল ও বিশেষ দোয়া আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ইফতার মাহফিল আয়োজন করে শাখা ছাত্রশিবির। এ সময় ইফতারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের আড়াই হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে রমজানের মহত্ব ও আনন্দ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে বলেন জানান নেতৃবৃন্দ।

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘বেসিকস অফ মাইক্রোসফট অফিস' শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণকক্ষে এ সমাপনী আয়োজিত হয়।