রমজান মাসে রাজশাহীতে পুষ্টি উন্নয়নের লক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এগ্রিলাইফ২৪ ডটকম:গতকাল ৩ মার্চ, ২০২৬পবিত্র রমজান মাসের শিক্ষা ও মানবতার সেবায় মীর আইয়ুব আলী বিধা নিকটন রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রাল, উত্তরণ সঞ্চয় ও বহুমুখী সমবায় সমিতি এবং সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ-এর যৌথ উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মীর আইয়ুব আলী বিধা নিকটন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দেখা গেছে।

অনুষ্ঠানে মোট ২০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি, রমজান মাসে পুষ্টি উন্নয়নের লক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। "১ ওয়ান ফাউন্ডেশন"-এর পক্ষ থেকে ২০ জন অতি দরিদ্র ব্যক্তিকে ১ হাজার ৫০০ টাকা মুল্যের খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়, যাতে তারা রমজান মাসে উন্নত খাদ্য গ্রহণ করতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসি রাজশাহী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মোঃ মিজানুর রহমান। রোটারিয়ান প্রকল্পের ভবনটি দান করেছেন রোটারিয়ান প্রফেসর ড সৈয়দ শাহ আলম।

প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে রমজান মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, "রমজান মাস আমাদের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এমন উদ্যোগ দরিদ্র মানুষের কষ্ট লাঘবে খুবই কার্যকর ভূমিকা রাখে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডাঃ তাহসিনা শামিম তাসু, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ শরীফুল হক, রোটারিয়ান ড মোঃ হেমায়াতুল ইসলাম আরিফ, মোঃ মাহমুদুল আলম মাসুদ (সুজন সেক্রেটারি, রাজশাহী), এডভোকেট হাসিবুল ইসলাম, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মুর্শেদ মাহমুদ চৌধুরী, মীর শফিকুল ইসলাম মিলন ও মুফতি মাহমুদুল হাসান।

বক্তারা এই যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ইফতারের পাশাপাশি পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ গরিব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রোটারিয়ান ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল সমাজসেবায় নিয়োজিত একটি শীর্ষস্থানীয় ক্লাব;
উত্তরণ সঞ্চয় ও বহুমুখী সমবায় সমিতি জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে ও সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রমে নিয়োজিত একটি সংগঠন।