এগ্রিলাইফ২৪ ডটকম: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে "মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫" দেশব্যাপী চলমান রয়েছে। এ বিশেষ অভিযান ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে।

বাকৃবি প্রতিনিধি-গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত গবাদিপশুর রোগের উৎস ও বিস্তার তদন্তে মাঠে নেমেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। তারা আক্রান্ত খামার ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে স্থানীয় বাস্তবতা, রোগের বিস্তারের ধরণ এবং সচেতনতার ঘাটতি বিশ্লেষণ করছেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বিশ্ব ডিম দিবস ২০২৫। ইনস্টিটিউটের পোল্ট্রি রিসার্চ সেন্টারের আয়োজনে এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে পালিত হয় বিশ্ব ডিম দিবস।

Agrilife24.com:The 17th Meeting of the Governing Board (GB) of the SAARC Agriculture Centre (SAC) began today (13 October 2025) at the Hotel InterContinental in Dhaka, bringing together senior policymakers, agricultural experts and representatives from SAARC member states to strengthen regional cooperation in agricultural research and development.

এগ্রিলাইফ২৪ ডটকম: স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের স্কুল ফিডিংয়ে দুধ দেওয়া হচ্ছে সেখানে ডিমও যুক্ত করতে হবে। কেননা অনেক দারিদ্র ছেলে-মেয়ে পুষ্টির যোগান পায় না। সেক্ষেত্রে স্কুলের খাবার তালিকায় ডিম অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীদের অপুষ্টি দূরীকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Staff correspondent: World Egg Day 2025 was observed today at Sher-e-Bangla Agricultural University (SAU) with vibrant participation and enthusiasm to promote the consumption of eggs for better nutrition and public health. The event aimed to create awareness about the nutritional value of eggs and encourage people to include at least one egg in their daily diet.

রাজধানী প্রতিনিধি: আজ শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ তারিখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হলো ‘বিশ্ব ডিম দিবস-২০২৫’। দিবসটির গুরুত্ব অনুধাবন করে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করে।

এগ্রিলাইফ২৪ ডটকম: পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান ১১ অক্টোবর (শনিবার) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ‘‘যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ)’’ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ব্রি ট্রেনিং কমপ্লেক্সের সভাকক্ষে এসএফএমআরএ প্রকল্প আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেলে তিনি ব্রি মহাপরিচালকের সভাকক্ষে চলমান সকল প্রকল্প এবং কর্মসূচি পরিচালকের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।