
ডেস্ক রিপোর্ট: গনতন্ত্রকে সংখ্যাগরিষ্টের শাসন বলা হলেও দলমত, ধর্ম, বর্ন, গোষ্টি ও পেশার মানুষের সক্রিয় অংশগ্রহন না হলে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম ও টেকসই হয় না। যার কারণে ভোটে নির্বাচিত হয়েও অনেকেই স্বৈরচারী, বেপরোয়া ও জনমতকে উপেক্ষা করার ঘটনা বেড়ে যায়। একজন নাগরিক রাস্ট্রের যে কোন সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষন করতেই পারেন। কিন্তু অর্থ এই নয় যে, সে রাস্ট্রের বিরোধীতা করছে। তবে তার মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকতে হবে। যারা ভোট প্রদান করেন, তাদের সকলের প্রার্থী উ্ত্তীর্ন না ও হতে পারে। কিন্তু ভোটারের মত প্রকাশ করা, ও পছন্দসই প্রার্থীকে ভোট দেয়ার মাধ্যমে তার নাগরিক অধিকার ও গনতন্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহন জরুরি।

এগ্রিলাইফ২৪ ডটকমঃমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে। তিনি বলেন,কীটনাশকের বিষয়টি শুধু কৃষি নয়, মৎস্য ও প্রাণিসম্পদ নীতিতেও অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।

রাজধানী প্রতিবেদক:আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি প্রযুক্তি প্রদর্শনী ‘১৩তম এগ্রোটেক বাংলাদেশ-২০২৫’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস লিমিটেডের যৌথ আয়োজনের এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

এগ্রিলাইফ২৪ ডটকম:"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি " প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মত আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫। ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদ্যাপিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এগ্রিলাইফ২৪ ডটকম:বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এগ্রিলাইফ ডেস্ক:মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্য চাষিদের বিদ্যমান নানা সমস্যার সমাধানে নিরাপদ মাছের ফিড ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। কারণ, অনিরাপদ ফিড ও ওষুধ ব্যবহার হলে উৎপাদিত মাছ মানুষ খাওয়ার ফলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই অনিরাপদ ফিড বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না।

শেকৃবি প্রতিনিধি:রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে(শেকৃবি) 'রিজেনারেটিভ এগ্রিকালচার: উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়ন' শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে দুই ঘণ্টাব্যাপী এ আলোচনায় নীতিনির্ধারক, গবেষক, কৃষিবিদ ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বৃদ্ধির উদ্দেশ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বায়ার ক্রপ সায়েন্সের মাঝে এমএইউ সাক্ষরিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ঢাকা; বাংলাদেশঃ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় যেখানে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু ও প্রায় শতাধিক আহত হয়েছেন। ভবনসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্বেগ ও আতংকে আছে সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় ভূমিকম্পের শুরু থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) কাজ করছে।