শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ১টি খরা জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সমুদ্রে বাংলাদেশের কী ধরনের সম্পদ রয়েছে তা এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। এজন্য একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সামুদ্রিক সম্পদ নিরূপণ ও চিহ্নিত করে তা কাজে লাগাতে হবে। আর এজন্য মেরিন স্পেশাল প্লানে (এমএসপি) যে পরামর্শ এসেছে সেগুলো মূল্যায়ন করতে হবে।

মোছাঃ সুমনা আক্তারী: আজ ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলায় বিএমডিএ কর্তৃক বাস্তবায়িত ‘‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-২ পর্যায়’’ প্রকল্পের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন ও উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় করেন।

মো. জুলফিকার আলী: সিলেট জেলা প্রশাসন এর আয়োজনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ২৮ আগস্ট ২০২৫ ,বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঢাকা অঞ্চলে বাস্তবায়নাধীন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিষয়ক সভা রাজধানীর কৃষি খামার সড়কের তুলা ভবনের নীচতলার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নব যোগদানকৃত সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের-এর সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ৩১ আগস্ট রবিবার সকাল ৯:৩০ মিনিটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান ।

মোঃ গোলাম আরিফ: ২৮ আগস্ট ২০২৫ পাবনা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। খরিপ-২ মৌসুমে মাষকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রমের উদ্বোধন করেন মোঃ নাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, পাবনা সদর, পাবনা।

মোঃ দেলোয়ার হোসেন: অদ্য ২৯শে আগষ্ট/২০২৫ তারিখ অপরাহেৃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর, রাজশাহীর আয়োজনে বাকশিমইল ইউনিয়নের খাড়োইল মাঠে খামারী অ্যাপের মাধ্যমে রোপা আমন ধানে সার সুপারিশ শীর্ষক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।